আমরা ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চীনকে উৎখাত করে ওদের ১০০ কিমি পিছনে ঠেলে দিতামঃ রাহুল গান্ধী
চীনের বিরুদ্ধে কেন্দ্র সরকারের নীতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন। রাহুল গান্ধী হরিয়ানার কুরুক্ষেত্র থেকে হুঙ্কার দিয়ে বলেন, যদি দেশে UPA সরকার থাকত, তাহলে আমরা কখন চীনকে বাইরে ফেলে দিতাম, আমাদের এটা কোর্টে মাত্র ১৫ মিনিট সময় লাগত। পাঞ্জাব থেকে ট্র্যাক্টর যাত্রার হরিয়ানার কুরুক্ষেত্রে পৌঁছান রাহুল গান্ধী বলেন, চীন দেশের সীমান্তে ঢোকার দুঃসাহস দেখায় আর আমাদের জওয়ানদের মারার হিম্মত করে কারণ মোদী সরকার দেশকে কমজোর করে দিয়েছে। চীনের সাথে লাদাখ আর অরুণাচল প্রদেশে বিগত পাঁচ মাস ধরে সীমান্তে চলা বিবাদ নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, যদিও ইউপিএ এর শাসন হত, তাহলে চীন দেশে সীমান্তে এক পা ও রাখার সাহস দেখাতে পারত না। রাহুল গান্ধী আরও বলেন, ‘যদি ইউপিএ ক্ষমতায় থাকত তাহলে আমরা কখন চীনকে বাইরে ছুঁড়ে ফেলে দিতাম। আমাদের এটা করতে মাত্র ১৫ মিনিট সময় লাগত।” রাহুল গান্ধী বলেন, ‘মোদী বলেছেন চীন আমাদের এলাকায় ঢোকেনি, তাহলে আমাদের ২০ জন জওয়ানদের কি হল?” রাহুল গান্ধী বলেন, গোটা বিশ্বে একটাই দেশ আছে যার জমিন দখল করে নেওয়া হয়েছে, আর সেটা হল ভারত। আর...